ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৭ বিকাল

‘স্মার্ট ইলেকশন বিডি’ অ্যাপ চালু, মিলবে নির্বাচনের সব তথ্য

‘স্মার্ট ইলেকশন বিডি’ অ্যাপ চালু, মিলবে নির্বাচনের সব তথ্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে ‘স্মার্ট ইলেকশন বিডি’ নামে একটি অত্যাধুনিক মোবাইল অ্যাপ চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ভোটাররা ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের নির্ধারিত ভোটকেন্দ্র সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন উদ্যোগের কথা জানানো হয়। অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে অবমুক্ত করা হয়েছে।

ভোটাররা তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে সহজেই নিজের ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা খুঁজে পাবেন। অ্যাপটিতে যুক্ত করা হয়েছে জিও লোকেশন ও ম্যাপ দেখার সুবিধা, যার মাধ্যমে ভোটারের বর্তমান অবস্থান থেকে ভোটকেন্দ্রের দূরত্ব এবং সেখানে যাওয়ার পথ নিখুঁতভাবে জানা যাবে। এছাড়া ভোটকেন্দ্রের ছবি এবং নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাও এখানে পাওয়া যাবে।

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে অ্যাপটিতে নিবন্ধিত রাজনৈতিক দল এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিস্তারিত তথ্য যুক্ত করা হয়েছে। ভোটাররা ঘরে বসেই প্রার্থীদের হলফনামা দেখার সুযোগ পাবেন, যা তাদের প্রার্থীর যোগ্যতা, শিক্ষা ও সম্পদ সম্পর্কে সম্যক ধারণা পেতে সাহায্য করবে।

আরও পড়ুন

ইসি জানিয়েছে, নির্বাচনের দিন এবং পরবর্তী সময়ে ভোটের লাইভ ফলাফলও এই অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে। এর ফলে ফলাফল নিয়ে জনমনে স্বচ্ছতা তৈরি হবে এবং সাধারণ মানুষ দ্রুত তথ্য পাবেন।

কমিশন আশা করছে, এই ডিজিটাল উদ্যোগের ফলে সাধারণ ভোটারদের কেন্দ্র খোঁজার ভোগান্তি কমবে এবং তরুণ প্রজন্মের মধ্যে ভোটাধিকার প্রয়োগের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই 

সারা দেশে বাদ জুমা দোয়া মাহফিল করবে বিএনপি, করবে না বিজয় মিছিল

নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

সংসদ নির্বাচনের তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত ইসির

জামায়াতের আমজাদের গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে: সারোয়ার তুষার

দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে নতুন হাতিয়া গড়ার অঙ্গীকার হান্নান মাসউদের