বগুড়ার ধুনট সোনালী ব্যাংকের ভেতর টাকা খোয়ালেন এক গ্রাহক
ধুনট (বগুড়া) প্রতিনিধি : মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে সোনালী ব্যাংক পিএলসি বগুড়ার ধুনট শাখায় টাকা জমা দিতে এসে সোহেল রানা (২০) নামে আরো এক গ্রাহক ৭ হাজার টাকা খোয়ালেন। টাকা হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। সোহেল রানা উপজেলার নলডাঙ্গা গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা প্যান্টের পকেটে টাকা নিয়ে সোনালী ব্যাংকে প্রবেশ করেন। এ সময় জমা রশিদে ব্যাংকের হিসাব নম্বর লেখার পর প্যান্টের পকেটে হাত দিয়ে দেখেন তার ৭ হাজার টাকা নেই। সোহেল রানা দাবি করেন, ব্যাংকের কার্যালয়ের ভেতর তার টাকা খোয়া গেছে। কেউ একজন পকেট থেকে ৭ হাজার তুলে নিয়েছেন অথবা অসাবধানতায় টাকাগুলো মেঝেতে পড়ে গেলে কেউ কুড়িয়ে নিয়ে গোপন করেছে।
উল্লেখ্য, এর আগে রোববার দুপুর ১২টার দিকে সেতু পারভীন নামে কর্মজীবী এক গ্রাহক সোনালী ব্যাংক ধুনট শাখা থেকে কনজুমার ঋণের ৯০ হাজার টাকা তুলে নিজের ভ্যানিটি ব্যাগে সংরক্ষন করেন। এরপর ব্যংক থেকে বের হয়ে মাত্র ১০০ গজ দুরে শহরের ডাচ বাংলা ব্যাংকের (বুথ) সামনের রাস্তায় পৌছে দেখেন তার ব্যাগের ভেতর ৯০ হাজার টাকা নেই।
আরও পড়ুনধুনট থানার ডিউটি অফিসার এএসআই কুলছুমা খাতুন বলেন, নারী গ্রাহকের অভিযোগটি একজন কর্মকর্তা (এসআই) তদন্তের জন্য মাঠে নেমেছেন। এছাড়া পুরুষ গ্রাহক থানায় কোন অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


_medium_1770034991.jpg)






