ভিডিও রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৯ বিকাল

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) প্রার্থী প্রকৌশলী জাকির হোসেনের একটি নির্বাচনী ক্যাম্পে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টাকিমারা এলাকায় অবস্থিত ১ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্যাম্পের চেয়ার-টেবিল ও প্যান্ডেল পুড়ে যায়।

খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। এ সময় পুলিশ সেখানে একটি মোটরসাইকেল উদ্ধার করে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি চাঁদ মোল্লা বলেন, ‘রাতের আঁধারে মুখ বাঁধা দুজন ব্যক্তি ক্যাম্পে আগুন দেয়। আশেপাশে আরও কয়েকজন ছিল। স্থানীয়রা টের পেয়ে তাড়া করলে তারা মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। মুখ বাঁধা থাকায় কাউকে চিনতে পারিনি। আগুনে ক্যাম্পের সবকিছু পুড়ে গেছে।

আরও পড়ুন

বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী হান্নান বলেন, ‘বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। আমরা দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘দুস্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশ-নগদ-রকেটে ১ হাজারের বেশি লেনদেন করা যাবে না

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলনে সেবার মান ও এসএমই বিনিয়োগ বাড়ানোর আহ্বান

আইপিডিসি ফাইন্যান্সে নিয়োগ, লাগবে স্নাতক পাস

দোহারে ধান খেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাফ ফুটসাল চ্যাম্পিয়নদের চ্যানেল আইয়ের সংবর্ধনা