ভিডিও রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩২ বিকাল

জোটের পরিণতি কি হবে, তা নির্বাচনের পর দেখা যাবে: নাহিদ

রাজধানীর সাঈদনগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময়

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে বর্তমানে ১১ দলীয় জোটের সবাই এক সঙ্গে কাজ করছেন এবং এই জোটের ভবিষ্যৎ পরিণতি কী হবে তা নির্বাচনের পরেই দেখা যাবে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সাঈদনগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি এসব কথা বলেন।

প্রচারণা চলাকালে নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, বর্তমানে নির্বাচনে কোনো লেবেল প্লেয়িং ফিল্ড নেই। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে তাদের প্রচারণা চালাতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'সীমিত সময়ের মধ্যেও আমরা সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ আমাদের আলাদা কোনো দল হিসেবে নয়, বরং একটি ঐক্যবদ্ধ জোট হিসেবেই গ্রহণ করছে।'

আরও পড়ুন

নাহিদ ইসলাম আরও জানান, যেহেতু নির্বাচন পর্যন্ত এই জোট অটুট আছে, তাই তারা সম্মিলিতভাবেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। নির্বাচনের ফলাফল এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করেই জোটের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারিত হবে।

নির্বাচনী গণসংযোগকালে তিনি ঢাকা-১১ আসনের স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা ও গ্যাস সংকট সমাধানের প্রতিশ্রুতি দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোটের পরিণতি কি হবে, তা নির্বাচনের পর দেখা যাবে: নাহিদ

নিয়োগ দেবে দারাজ, কর্মস্থল ঢাকা, থাকছে না বয়সসীমা

সিনিয়র অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ

মা-বোনদের কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির

গণতন্ত্র পুনরুদ্ধার ও কৃষকের ভাগ্য বদলে ধানের শীষের বিকল্প নেই: ড. ফরিদুজ্জামান ফরহাদ

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা