ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ জানুয়ারি, ২০২৬ ০৯:১৬ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় বিএনপি ও জামায়াত প্রার্থীর গণসংযোগ

বগুড়ার দুপচাঁচিয়ায় বিএনপি ও জামায়াত প্রার্থীর গণসংযোগ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে ধানের শীষ প্রতিকের মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার আজ শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলা চামরুল ইউনিয়নের স্যোল্লা মাহমদপুর, চামরুল, বেরুঞ্জ নয়াপাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দোয়া চেয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

তার সাথে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সভাপতি আব্দুল হামিদ, চামরুল ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক স্থানীয় চেয়ারম্যান শাহজাহান আলী প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন। অপর দিকে, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের দিনব্যাপি পৌর এলাকায় গণসংযোগ করেন।

আরও পড়ুন

তিনি পৌর এলাকার ৫ ও ৬ নং ওয়ার্ডের মন্ডলপাড়া, সরদার পাড়া, পাল পাড়া এলাকার প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে দোয়াসহ দাঁড়িপাল্লায় ভোট চান। তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর আলীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতেই ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব জেলায়

ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎ-মুখী সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সোয়াল

৪৬ নেতাকর্মীকে নিজ উদ্যোগে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর

বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক