ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৪ বিকাল

বাংলাদেশি অভিহিত করে অন্ধ্রপ্রদেশে ভারতীয় মুসলিমকে পিটিয়ে হত্যা

সংগৃহিত,বাংলাদেশি অভিহিত করে অন্ধ্রপ্রদেশে ভারতীয় মুসলিমকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার এক মুসলিম শ্রমিককে অন্ধ্রপ্রদেশে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে তাকে মুসলিম হিসেবে অভিহিত করে চুরির অভিযোগ এনে নির্মম নির্যাতন করা হয়।

সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া শুক্রবার (২৩ জানুয়ারি) জানিয়েছে, বাংলাভাষী মুসলিমদের ওপর যে সহিংসতা ভারতে চলছে এটি তার সর্বশেষ ঘটনা।

ওই ব্যক্তির নাম মঞ্জুর আলম লস্কর বলে জানা গেছে। ৩২ বছর বয়সী মঞ্জুরকে অন্ধ্রপ্রদেশের কোমারোলুতে হিন্দুত্ববাদীরা পিটিয়ে হত্যা করে।

মঞ্জুরের বাড়ি রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণপুর গ্রামে অবস্থিত। তিনি অন্ধ্রপ্রদেশে এক যুগের বেশি সময় ধরে জরির কাজ করতেন।

দীর্ঘসময় ধরে সেখানে থাকায় স্থানীয় মানুষজন তাকে চিনতেন। কিন্তু তা সত্ত্বেও তাকে বাংলাদেশি হিসেবে অভিহিত করে সেখান থেকে চলে যেতে হুমকি দিয়েছিল হিন্দুত্ববাদীরা।

আরও পড়ুন

মঞ্জুরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাকে প্রথমে অপহরণ করা হয়। এরপর মুক্তিপণ হিসেবে ২৫ হাজার রুপি দাবি করে। তার স্ত্রী জানিয়েছেন, তাকে গত মঙ্গলবার একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। তারা ৬ হাজার রুপি যোগাড়ও করেন। কিন্তু বুধবার জানতে পারেন তাকে হত্যা করা হয়েছে।

যেসব উগ্রবাদী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মঞ্জুরের পরিবার। এক্ষেত্রে তারা পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা চেয়েছে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ায় আইএসের ৩০টির বেশি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলা

মেহেরপুরে দুই চিকিৎসককে মারধর, ক্লিনিক ভাঙচুর

ইসরাইলি বাহিনীর একটি বড় অংশ দ্বৈত নাগরিক

ভারতের কাছে হারের পর পাকিস্তানের সামনে যে সমীকরণ

গণমাধ্যমে খণ্ডিত ফল উপস্থাপনা নিয়ে হতাশ হবেন না: জামায়াত আমির

ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের স্পিকার ও পাকিস্তানের মন্ত্রীসহ শপথে আসছেন ৬ দেশের প্রতিনিধি