ভিডিও রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ২৩ জানুয়ারী, ২০২৬, ১২:০৮ দুপুর

অক্ষয় কুমার

টুইঙ্কল আমার ওপর রাগ করে বিছানায় পানি ঢেলে দেয়

সংগৃহিত,টুইঙ্কল আমার ওপর রাগ করে বিছানায় পানি ঢেলে দেয়

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম তারকাজুটি অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না। দুই দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনে তাদের খুনসুটি বরাবরই চর্চায় থাকে। তবে এবার স্ত্রী টুইঙ্কলের রাগ করার এক অদ্ভুত অভ্যাসের কথা ফাঁস করেছেন অক্ষয়। সম্প্রতি অক্ষয় কুমারের সঞ্চালনায় ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় শো ‘দ্য হুইলস অফ ফরচুন’। 

সেই শো-র একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বলিউডের অন্যতম প্রিয় দম্পতি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা। সেখানেই আড্ডার ছলে বেরিয়ে আসে অক্ষয়-টুইঙ্কলের অন্দরমহলের অজানা এক তথ্য।

অনুষ্ঠানে অক্ষয় যখন রীতেশের কাছে তাদের সম্পর্কের বয়স জানতে চান, রীতেশ জানান, ১০ বছরের প্রেম আর ১৪ বছরের সংসার মিলিয়ে তারা ২৪ বছর ধরে একসঙ্গে আছেন। তখন অক্ষয় হাসিমুখে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এই হিসেবে তিনি রীতেশের সিনিয়র। কারণ, অক্ষয় ও টুইঙ্কলের বিয়ের বয়সই এখন ২৫ বছর।

আরও পড়ুন


কথায় কথায় ওঠে দাম্পত্য কলহের প্রসঙ্গ। অক্ষয় ফাঁস করেন, টুইঙ্কল রেগে গেলে সাধারণত চিৎকার-চেঁচামেচি করেন না। অক্ষয় হাসতে হাসতে বলেন, ‘আমার স্ত্রী একটু আলাদা। আমি কখন বুঝতে পারি যে ও আমার ওপর রেগে আছে জানেন? যখন আমি দিনশেষে ঘুমাতে যাই! আমি বিছানায় গিয়ে দেখি আমার দিকটা পুরো ভেজা। কারণ ও আমার ওপর রাগ করে বিছানার সেই অংশে পানি ঢেলে দেয়।’

অক্ষয়ের এই স্বীকারোক্তি শুনে রীতেশ ও জেনেলিয়া হাসিতে ফেটে পড়েন। উপস্থিত দর্শকরাও বেশ মজা পান ‘খিলাড়ি’র এই অসহায়ত্বের কথা শুনে। নেটিজেনরা বলছেন, পর্দার সুপারহিরো হলেও সাধারণ স্বামীর মতোই স্ত্রীর শাসনের কাছে নতিস্বীকার করতে হয় অক্ষয়কে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় কোটি টাকা ব্যয়ে সংস্কার করা রাস্তা ধসের শঙ্কা

ভালোবাসা দিবসে দুই হাজারেরও বেশি দম্পতির গণবিয়ের আয়োজন করলো মেক্সিকো

পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন আইজিপি

টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের

জাবিপ্রবিতে ভিসি ও প্রো-ভিসির পদত্যাগের দাবিতে হট্টগোল