ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:০৯ বিকাল

আমাদের কিছু লোক দোসর হয়েছিল এটা ঠিক: জিএম কাদের

ছবি: সংগৃহীত, আমাদের কিছু লোক দোসর হয়েছিল এটা ঠিক: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমাদের কিছু লোক দোসর হয়েছিল এটা ঠিক। কিন্তু তারা এখন আমাদের সঙ্গে নেই।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে রংপুর মাওলানা কেরামত আলী (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, বিভিন্ন দল থেকে আমাদের দোসর বলা হচ্ছে। যদিও বাংলাদেশের ইতিহাসে জাতীয় পার্টি একমাত্র দল আমি বলতে পারি, যারা এই আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আমাদের দুজন কর্মী শহীদ হয়েছেন—মিরাজুল আর মানিক। আমাদের চারজন একেবারে সরাসরি অ্যারেস্টেড ছিলেন। একজন তো নির্যাতনের শিকার হয়েছেন, আরিফ আলী।

আরও পড়ুন

‘কাজেই আন্দোলনের সঙ্গে সবসময় আমরা ছিলাম। হঠাৎ করে কিছু মানুষ, এটাকে নাকি বট বাহিনী বলে; আমাদের দোসর, দোসর, করে সারাদেশে এবং বিশেষ করে তরুণ সমাজের মধ্যে ব্যাপকভাবে আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা করেছে, উদ্দেশ্যমূলকভাবে। এটাকে আমি তীব্রভাবে নিন্দা জানাই। আমাদের কিছু লোক দোসর হয়েছিল এটা ঠিক। তারা কিন্তু আমাদের সঙ্গে নেই, কোনো সময় আমাদের সঙ্গে তারা ছিলেন না। তারা বারংবার সরকারের দ্বারা ব্যবহৃত হয়েছিলেন। এখনো তারা সরকারের দ্বারা ব্যবহৃত হওয়ার জন্য ব্যবস্থা নিয়েছিলেন, কিন্তু আল্লাহ আমাদের রক্ষা করেছেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে ১০ লাখ টাকা দাবি

রাজবাড়ীতে ডিবির অভিযানে ১০ মামলার আসামি গ্রেপ্তার

রাঙামাটিতে ইউপিডিএফের যুব নেতাকে গুলি করে হত্যা

বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান

শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০