ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৮:১২ সকাল

গণভোটই নির্ধারণ করে দিবে কী চরিত্রের সরকার আমাদের হবে : উপদেষ্টা ফারুক ই আজম 

গণভোটই নির্ধারণ করে দিবে কী চরিত্রের সরকার আমাদের হবে : উপদেষ্টা ফারুক ই আজম, ছবি: দৈনিক করতোয়া ।

জয়পুরহাট প্রতিনিধি : গণভোটের প্রেক্ষিতে আগামীতে যে নির্বাচন আমরা করতে যাচ্ছি, সেই নির্বাচনে যেই সরকার আসবে, সেই সরকার আগের মত কখনও স্বৈরাচারী সরকার হতে পারবে না। কারণ গণভোটই নির্ধারণ করে দিবে কী ধরণের চরিত্রের সরকার আমাদের হবে। গণভোটে কেউ লাভবান বা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। গণভোট রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যে আমূল পরিবর্তন আনবে। নির্বাচিত হয়ে সরকার যেমন ইচ্ছে তেমন করতে পারবে না। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। মতবিনিময় সভায় তিনি জুলাই সনদ বা গণভোট সম্পর্কে মানুষকে সচেতন করার আহবান জানিয়ে বলেন, বর্তমান সরকার কারো পক্ষের নয়। আমরা দেশের ভালোর জন্য কাজ করছি। এ দেশটা আমাদের সকলের। সকলেই মিলে আমরা ভালো চাইলে অবশ্যই দেশ ভালো হবে।  

আজ সোমবার (১৯ জানুয়রি) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী সরকার মো. রায়হান, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানসহ অন্যরা। এতে অংশ নেন জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা। 

আরও পড়ুন

পরে তিনি জেলার পশ্চিম দোগাছি গ্রামে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিবিষয়ক উঠান বৈঠকে বক্তব্য রাখেন। এসময় গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে ৭ বিঘা জমির তরমুজ গাছ উপড়ে ফেলার অভিযোগ

বগুড়ার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে বলেই ১৭ বছর বঞ্চিত হতে হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বগুড়ার সারিয়াকান্দিতে ইউটিউব দেখে সরিষার আবাদ, সাড়া ফেলেছে এলাকায়

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১