ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০১:৪৯ দুপুর

কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে জামায়াত 

কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে জামায়াত, ছবি: সংগৃহীত।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে জামায়াতের নীতি নির্ধারণী ফোরাম। তবে সমঝোতায় ফাঁকা রাখা ৪৭টি আসনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হবে না বলে জানিয়েছে জামায়াতসহ ১০ দল।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে নির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি আসন সমঝোতার দায়িত্বে থাকা নেতারা অংশ নেন। বৈঠক শেষে ১০ দলের লিঁয়াজো কমিটির পৃথক বৈঠকেরও কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১০ দল ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দেয়। সে সময় জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

আরও পড়ুন

তবে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। পাশাপাশি বাকি ৩২ আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথাও জানানো হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বয়স ৬০-এর পরও ফিট থাকবেন যেভাবে

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দন

কর্মী নিয়োগ দেবে এসিআই মটরস, লাগবে স্নাতক পাস

ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, লাগবে স্নাতক পাস

গণভোটের ফল স্থগিত রিটের বিপক্ষে লড়বেন শিশির মনির