ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৬ জানুয়ারি, ২০২৬ ০৮:৫১ পিএম

বাংলাদেশের বিশ্বকাপ খেলার সুযোগ আছেঃ ফিফা প্রেসিডেন্ট

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

বাংলাদেশকে নিয়ে আশাবাদী ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বলেছেন, বাংলাদেশ শুধু বিশ্বকাপ খেলতেই পারে না, ফিফার দীর্ঘমেয়াদি লক্ষ্যই হলো—বাংলাদেশের মতো যেসব দেশ এখনো বিশ্বকাপে খেলেনি, তাদের সেই মঞ্চে নিয়ে আসা।

'আস্ক মি' শীর্ষক এক ভিডিও আয়োজনে ইনফান্তিনো বলেন, আগামী বছরের বিশ্বকাপেই এর প্রমাণ মিলছে। “আমরা ইতোমধ্যে কয়েকটি নতুন দেশকে বিশ্বকাপে পেয়েছি, যারা আগে কখনো অংশ নেয়নি। আফ্রিকা থেকে কেপ ভার্দে, কনক্যাকাফ অঞ্চল থেকে কুরাসাও—এছাড়া উজবেকিস্তান ও জর্ডান প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করেছে।”

ফিফা প্রেসিডেন্টের চোখে বাংলাদেশও সেই সম্ভাবনাময় তালিকাতেই। “বাংলাদেশ একটি বড় ফুটবলপ্রেমী দেশ। এখানে ফুটবল খুব দ্রুত উন্নতি করছে। তাই বাংলাদেশেরও অবশ্যই সুযোগ আছে'', বলেন তিনি। 

 

আরও পড়ুন

বাংলাদেশ ফুটবলের অগ্রগতিতে ফিফার ভূমিকার কথাও তুলে ধরেন ইনফান্তিনো। তিনি জানান, ফিফা ইতোমধ্যেই বাংলাদেশে উল্লেখযোগ্য বিনিয়োগ করছে। “আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং দেশের ফুটবলের সঙ্গে যুক্ত সব মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করছি। লক্ষ্য একটাই—প্রতিভা তৈরি করা এবং সেই প্রতিভাকে সঠিক পথে এগিয়ে নেওয়া।”

সবশেষে আশার বার্তাই দেন ফিফা সভাপতি। তাঁর কথায়, “আমরা সত্যিই আশা করি, খুব শিগগীরই বাংলাদেশকে ফিফা বিশ্বকাপে খেলতে দেখতে পাব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তওবার নামাজের ফজিলত, নিয়ত ও নিয়ম

১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশার ইনজেকশন ও সিরাপ জব্দ

২

বগুড়ার আলতাফুন্নেছা মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রফি তুলে দিলেন অতিথিরা

৩

বগুড়ায় ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তার বাবা

৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৩

৫

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬