ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৯ সকাল

ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার ২টি আসনে নির্বাচন

ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার ২টি আসনে নির্বাচন, ছবি: সংগৃহীত।

গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনঃনির্ধারণ করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ, সাথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা-২ আসন বলে গণ্য হবে।

পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেওয়ার সংক্রান্ত ইসির গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আরও পড়ুন

নির্বাচনের কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। পাবনা-১ ও ২ আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীর পক্ষের আইনজীবীরা বলেন, নির্বাচনের সব প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে; এখন নির্বাচন স্থগিত হলে নানা জটিলতা তৈরি হবে। ফলে, ইসির পূর্বের সীমানা পুনঃনির্ধারণ অনুযায়ী নির্বাচন হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী বৈঠক সোমবার

আবারও হরমুজ পাড়ি দিতে ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’

আজ সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন 

হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

হারের পর মিরাজ বললেন, ‘মাঝে মাঝে এমনটা হতেই পারে’

হজযাত্রীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান