ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৬ রাত

বগুড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে একটি কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার ১১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মোজাম্মেল মিয়া নামে এক ব্যবসায়ীর তৈরি গুড়ে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার এবং খেজুরের রসের সঙ্গে চিনি মিশ্রণের অভিযোগ এবং অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি ও সংরক্ষণ করার দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহকারী পরিচালক মো. রাসেল মিয়ার নেতৃত্বাধীন অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই অপরাধে রাজশাহীর বাঘা উপজেলার ওই ব্যবসায়ীকে আইন অনুযায়ী একই সঙ্গে হাইড্রোজ ও চিনি মিশ্রিত প্রায় ৫০ কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়। জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ সেরা তানজিদ তামিম, সিরিজ সেরা শরিফুল

হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ২৭

তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন : আসিফ মাহমুদ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

নওগাঁর মান্দায় মহাসড়কে যাত্রী হেনস্তার মূল অভিযুক্ত গ্রেফতার