ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ জানুয়ারি, ২০২৬ ০৩:০০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামের বিএনপি নেতা আব্দুল খালেক ও একই ইউনিয়নের যুবদলের সদস্য সচিব ধামাউড়া গ্রামের আব্দুল আজিজের মধ্যে আধিপত্য বিস্তার ও বাল্কহেড নৌ পরিবহণ মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে বিরোধ চলছিল।

আরও পড়ুন

এর জের ধরে গতকাল শুক্রবার রাতে আজিজ ও খালেকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে আজ শনিবার দুপুরে দুই গ্রামের লোকজন টেঁটা-বল্লমসহ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির জিয়া হল সংলগ্ন কাঁটাবন বহুতল ভবনে আগুন

জবি শিক্ষার্থী অর্ঘ্য ও চন্দনের নেতৃত্বে হামলা, আহত সাংবাদিকসহ একাধিক শিক্ষার্থী

মারা গেলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী তারিক তাফু

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

কনডেম সেলে ইবাদত বন্দেগি করে দিন কাটে সেই মিন্নির

ওমরাহ পালনে সৌদিতে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তায় যা বললেন অভিনেত্রী