নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন থেকে আহরিত ১২ মন ২৫ কেজি কাকড়াসহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। সুন্দরবন সংলগ্ন কালাবগি এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে কালাবগি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৯০ কেজি কাকড়া জব্দ করা হয়।

নিউজ ডেস্ক








