ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ জানুয়ারী, ২০২৬, ০১:২১ দুপুর

মার্কেন্টাইল ব্যাংকের ‘‘অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও কমপ্লায়েন্স শক্তিশালী করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে গতকাল (বুধবার) অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ। 

অনুষ্ঠানে অতিথিরা আর্থিক অপরাধ প্রতিরোধে প্রশিক্ষণের গুরুত্ব ও নিয়ন্ত্রক নির্দেশনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। 
দিনব্যাপী প্রশিক্ষণের সেশনসমূহ পরিচালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান এস এম সেলিম উদ্দীন,  ব্যাংকের ডিক্যামেলকো আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ হারুন, বিআইবিএম এর ফ্যাকাল্টি মাহমুদুল আমীন মাসুদ ও ট্রেনিং ইনস্টিউটের  ফ্যাকাল্টি মুহাম্মদ মিয়ারাজ হোসেন গাজী। প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের ৪২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি