ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ জানুয়ারি, ২০২৬ ১২:৫১ এএম

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক গতি দেখা যাচ্ছে। সর্বশেষ হিসাবে বাংলাদেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৮৬ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার।

বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩০ ডিসেম্বর পর্যন্ত এই গ্রস রিজার্ভের বিপরীতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ২৮ হাজার ৫১৭ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ হাজার ৭৯৮ দশমিক ৩২ মিলিয়ন ডলার এবং একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৮ হাজার ১১২ দশমিক ৩০ মিলিয়ন ডলার।

আরও পড়ুন

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়। বর্তমানে এই হিসাব পদ্ধতিই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মানদণ্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইন প্রয়োগের অভাবে বগুড়ায় বাধাহীনভাবে বিক্রি হচ্ছে পলিথিন, হুমকির মুখে পরিবেশ

নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়ায় ফাঁকা গুলি ছোঁড়ার পর ছুরিকাঘাতে আহত মোকছেদুল মারা গেছেন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু

৩১ বছর পর বিয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা ওমর সানীর