ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৮ দুপুর

বিএনপি ক্ষমতায় এলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: সেলিমুজ্জামান সেলিম

বিএনপি ক্ষমতায় এলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: সেলিমুজ্জামান সেলিম

বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। একই সঙ্গে রেশন কার্ডের মাধ্যমে সুলভমূল্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর বিএনপি কার্যালয়ে পৌর মহিলা দলের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি সরকার গঠন করবে। ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট একটি পবিত্র আমানত। এই একটি ভোটই নির্ধারণ করবে আগামী পাঁচ বছর মুকসুদপুর-কাশিয়ানী কীভাবে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, ‘সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং অন্যদেরও ধানের শীষ প্রতীকে ভোট দিতে উৎসাহিত করতে হবে।’

আরও পড়ুন

নারী উন্নয়ন ও ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে ধরে সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নারীদের জন্য অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন। পাশাপাশি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় গঠনসহ নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন।’

বর্তমান ও বিগত নির্বাচন নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘২০১৪ সালে কোনো নির্বাচনই হয়নি, ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে এবং ২০২৪ সালে একটি সাজানো-গোছানো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় সব প্রার্থীই ছিল একটি বিশেষ দলের।

মুকসুদপুর পৌর মহিলা দলের সভানেত্রী নিশাত জাহানের সভাপতিত্বে এবং মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র মো. সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত সাবেক যুবদল নেতাসহ ৪ জন আটক

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা

বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে বাসাবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ লিটার পেট্রোল উদ্ধার, জেল-জরিমানা