ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪১ সকাল

নিলামের আগে ৩ বিদেশি সহ ৯ ক্রিকেটার বাদ

নিলামের আগে ৩ বিদেশি সহ ৯ ক্রিকেটার বাদ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: আইপিএল নিলামের জন্য হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। সেখান থেকে গত সপ্তাহে কাটছাঁট করে ৩৫০ জন রাখা হয়, পরে যোগ করা হয় আরও ৯ জনকে। ৩৫৯ জনের সেই তালিকা থেকে শনিবার হঠাৎ করে বাদ পড়লেন ৯ ক্রিকেটার! নিলামের তালিকায় তাদের নাম দেখা যায়নি।তাদের মধ্যে ছয় জন ভারতীয় এবং তিন জন বিদেশি আন্তর্জাতিক ক্রিকেটার। ভারতের মানি সরকার, মুরা সিং, চামা মিলিন্দ, কে এল শ্রীজিৎ, স্বস্তিক চিকারা, রাহুল রাজ নামালা ও বিরাাট সিং- প্রত্যেকের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি।

মালয়েশিয়ার হয়ে ১১০টি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন  বীরান্দিপ সিং। ৩ হাজারের বেশি টি-টোয়েন্টি রান ও ১০৫ উইকেট নেওয়া এই ক্রিকেটারের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। দক্ষিণ আফ্রিকার ইথান বশ ও অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিনের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। সাড়ে তিনশ জনের তালিকা দেওয়ার পর এই ৯ জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কেন তাদেরকে যুক্ত করা হয়েছিল এবং কেনই বা তাদের আবার বাদ দেওয়া হলো, সেই ব্যাপারে ব্যাখ্যা দেয়নি আইপিএল।

আরও পড়ুন

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে হবে মিনি অকশান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি