ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৯:২১ রাত

তারেক রহমান

‘দেশ রক্ষার জন্য যুদ্ধে নামতে হবে, নয়তো দেশ ধ্বংস হয়ে যাবে’

সন্ধ্যায় রাজধানীর কেআইবি মিলনায়তনে যুবদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তারেক রহমান ।

ঘর থেকে বের হয়ে দেশ রক্ষায় যদি যুদ্ধে না নামা যায় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কেআইবি মিলনায়তনে যুবদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে দলের নেতাকর্মীদের প্রতি তিনি এ আহ্বান জানান।

এ সময় তারেক রহমান বলেছেন, দেশ রক্ষার জন্য যুদ্ধে নামতে হবে। ঘর থেকে বের হয়ে মানুষের কাছে যেতে হবে। আমরা যদি যুদ্ধে নামতে না পারি, দেশ ধ্বংস হয়ে যাবে। মানুষের জন্য যুদ্ধে নামতে হবে।

তারেক রহমান আরও বলেন, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলই আগামীর বাংলাদেশ পরিচালনার পরিকল্পনা দেয়নি, একমাত্র বিএনপিই তা দিয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষকে জেতাতে হবে। এর কোনো বিকল্প নেই।

দুর্নীতি সম্পর্কে বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। দুর্নীতি দমনে সরকার তার সাধ্যমত সব ধরনের চেষ্টা করবে, কিন্তু মানসিকতা পরিবর্তন করতে হবে। সামনের নির্বাচনে জনগণের রায় ও সমর্থন পেতে হবে। পত্রিকা-টেলিভিশন খুললে নানা বিতর্ক, সে ভালো না, সে খারাপ এমন নানা বিতর্ক। দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর এমন বিতর্ক শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছে। জনগণ জানতে চায়, দেখতে চায় তাদের জন্য কোন রাজনৈতিক দল কি দিতে পারবে তাদের জন্য।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার পরিস্থিতির অবনতি তুলে ধরে তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল-আমি চাই না, আমরা কেউ চাই না, আর কারও জীবনে মানবাধিকার লঙ্ঘিত হোক।

তারেক রহমান বলেন, মানুষের বেঁচে থাকার অধিকার জন্মগত। সবাইকে মর্যাদার সঙ্গে বাঁচার সুযোগ করে দেয়া হবে।

আরও পড়ুন

নারী, কৃষি ও শিক্ষা পরিকল্পনা নিয়ে তিনি বলেন, নারী সমাজকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। পর্যায়ক্রমে সারাদেশের নারী সমাজকে সাবলম্বী করতে চাই। এতে শক্তিশালী অর্থনৈতিক ভীত তৈরি হবে। কৃষি রফতানি বাড়ানোর দিকে গুরুত্ব দেয়ার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

শিক্ষাব্যবস্থার পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষায়ও দক্ষ হতে পারে-এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই।

তারেক রহমান বলেন, আমরা কোনো মেগা প্রজেক্টে যাবো না, এতে দুর্নীতি হয়। আমরা টাকা খরচ করবো শিক্ষা, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নে। বিএনপি ক্ষমতায় গেলে ১০ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে। যাদের মধ্যে ৮০ থেকে ৮৫ শতাংশই হবে নারী।

দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে এখনই কাজ শুরু করতে পারলে আগামী ১০ বছর পর দেশ সুফল পাবে বলেও উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে সরকারের পতন দ্বারপ্রান্তে : পানাহি

গ্রিনল্যান্ড দখলে সমর্থন না দিলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত পুলিশের হাতে আটক

ফখরুলকে দেখেই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান

জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিত: রণধীর জয়সওয়াল

শোকজের জবাব না দিলে নাজমুলের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে বিসিবি