ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৮ দুপুর

পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

টানা ৬ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় বের হচ্ছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
 
আজ বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেন।
 
 
এর আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট প্রবেশ করলে আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন।
 
এর আগে বেলা ২টার পর থেকে ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপদেষ্টার দরজার সামনে বসে পড়েন। বিক্ষোভকারীরা উপদেষ্টার দরজার সামনে হ্যান্ড মাইক নিয়ে ভুয়া ভুয়া স্লোগানও দেন।
 
এর আগে সচিবালয়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে দফায় দফায় আদেশ জারি করেছে সরকার। চলতি সপ্তাহেও তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বারবার এ আদেশ অমান্য করে সচিবালয়ে প্রতিনিয়ত বিভিন্ন দাবিতে সভা-সমাবেশ চলছেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে ঢাবির  কর্মসূচি ঘোষণা 

জনগণকে দেয়া সরকারের পতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী 

ঢাকায় মোটরবাইকে তেল নেওয়া যাবে সর্বোচ্চ ৫ লিটার

ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিসিবি থেকে ঈদ সামগ্রী পাচ্ছেন ক্রিকেটাররা

ইরানই যুদ্ধের শেষ নির্ধারণ করবে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নয়