ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৫ দুপুর

মস্কোর কাছে সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

মস্কোর কাছে সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোর কাছে সামরিক বাহিনীর একটি মালবাহী (কার্গো) বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ বিমানটিতে থাকা সাত যাত্রীই নিহত হয়েছেন। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) মস্কোর নিকটবর্তী ইভানোভো এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। বিধ্বস্ত বিমানটি ছিল এএন-২২ মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সিরিজের একটি উড়োজাহাজ, যা রুশ সামরিক বাহিনীতে কার্গো বিমান হিসেবে ব্যবহৃত হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমানটির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই ত্রুটি মেরামতের পর পরীক্ষামূলকভাবে ওড়ানো (টেস্ট ফ্লাইট) হচ্ছিল বিমানটিকে। সামরিক বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণ পরই সেটি ইভানোভো জেলার একটি বিরান, জনশূন্য এলাকায় আছড়ে পড়ে। 

মস্কো থেকে ইভানোভোর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটি একটি বিরান, জনশূন্য এলাকায় বিধ্বস্ত হয়েছে। ফলে পাইলট ও যাত্রীরা ছাড়া আর কারো নিহত বা আহত হওয়ার কোনো আশঙ্কা নেই। বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে। খবর : তাস

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে সরকারের পতন দ্বারপ্রান্তে : পানাহি

গ্রিনল্যান্ড দখলে সমর্থন না দিলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত পুলিশের হাতে আটক

ফখরুলকে দেখেই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান

জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিত: রণধীর জয়সওয়াল

শোকজের জবাব না দিলে নাজমুলের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে বিসিবি