ভিডিও শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩৩ বিকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হলো রোকেয়া দিবস 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হলো রোকেয়া দিবস 

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  পালিত হয়েছে রোকেয়া দিবস 
 
আজ(৯ ডিসেম্বর )মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হয় এ দিবস । এ উপলক্ষ্যে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী রোকেয়া হল প্রাঙ্গণে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগমসহ হলের আবাসিক শিক্ষক এবং হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী পুষ্পস্তবক অর্পণকালে বেগম রোকেয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, পিছিয়ে পড়া নারীদের ভাগ্যোন্নয়নে তিনি কাজ করে গেছেন। বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ

জামায়াত আমির ডা: শফিকুর শনিবার বগুড়ায় আসছেন, আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভা

বগুড়ার দুপচাঁচিয়ায় বিএনপি ও জামায়াত প্রার্থীর গণসংযোগ

ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র, সতর্কতা জারি

ঢাবির জগন্নাথ হলে সরস্বতী পূজা পরিদর্শনে ডাকসু নেতা মোসাদ্দেক

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় তাঁতী লীগের নেতা গ্রেফতার