ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৬ বিকাল

১২০ চিকিৎসকের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

ছবি: সংগৃহীত, ১২০ চিকিৎসকের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১২০ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে থেকে পদোন্নতির বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেডে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) হিসেবে পদোন্নতি দেওয়া হলো।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা পূর্বের পদ ও কর্মস্থলেই (ইনসিটু) দায়িত্ব পালন করবেন। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তাদের যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সুপারনিউমারারি পদে থাকা চিকিৎসকদের সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলতে হবে। পাশাপাশি পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত কোনো বদলি বা কর্মস্থল পরিবর্তন করা যাবে না। যারা লিয়েন, প্রেষণ, শিক্ষা ছুটি বা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে ছুটি শেষে পদোন্নতি কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম পদে জনবল নিচ্ছে নাবিল গ্রুপ, কর্মস্থল রাজশাহী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যা

বিয়ের পর প্রথমবার একসঙ্গে জনসমক্ষে বিজয়-রাশমিকা

বিপদ থেকে মুক্তি ও মুসলিম উম্মাহর বিজয়ের দোয়া

কলকাতা যতবার ডাকবে ততবার যাব: আরিফিন শুভ

বিপর্যয়ের পদধ্বনি: ভূমিকম্পের তীব্র ঝুঁকিতে বাংলাদেশ, আমাদের প্রস্তুতি কতটুকু?