ভিডিও বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৮ সকাল

দেশজুড়ে মুক্তি পাচ্ছে ‘খিলাড়ি’

সংগৃহিত,দেশজুড়ে মুক্তি পাচ্ছে ‘খিলাড়ি’

বিনোদন ডেস্ক : আসছে ১২ ডিসেম্বর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘খিলাড়ি’। জারা জামান ও শাহেন শাহ অভিনীত সিনেমাটি প্রযোজনা করেছেন জারা জামান নিজেই। পরিচালনায় করেছেন মো. শফিউল্লাহ।

মুক্তিকে কেন্দ্র করে ৫ ডিসেম্বর রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়-দেশব্যাপী হল বুকিং এরই মধ্যে শুরু হয়েছে এবং প্রদর্শনের সকল প্রস্তুতি সম্পন্ন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক শফিউল্লাহ, নায়ক শাহেন শাহ ও নায়িকা-প্রযোজক জারা জামান।

‘খিলাড়ি’র শুটিং হয়েছে বাগেরহাট, খুলনা, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের চমৎকার লোকেশনে। পরিচালক জানান, গল্পের গতি ও চরিত্রের আবহ বজায় রাখতে প্রতিটি লোকেশনই বেছে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা অনুযায়ী।

পরিচালক শফিউল্লাহ বলেন, ‘‘খিলাড়ি’ মূলত একটি বাণিজ্যিক বিনোদনধর্মী ছবি। অ্যাকশন, আবেগ ও চমক-সবকিছুই রাখার চেষ্টা করেছি। দর্শক এবার নতুন ধরনের ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন।

আরও পড়ুন

জারা জামান ছবিটি নিয়ে দারুণ উৎসাহী। তার ভাষায়, ‘খিলাড়ি আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। গ্ল্যামার ও অ্যাকশন দুই রূপেই দর্শক আমাকে দেখবেন। চরিত্রটি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। সর্বোচ্চ দিয়ে কাজ করেছি, এখন অপেক্ষা দর্শকদের প্রতিক্রিয়ার।’

চিত্রনায়ক শাহেন শাহ বলেন, ‘এ ছবির চরিত্র আমার ক্যারিয়ারে বিশেষ জায়গা দেবে। একজন সাধারণ মানুষের লড়াই, দায়িত্ববোধ আর আবেগ সবই আছে এতে। অ্যাকশন ও ইমোশন একসঙ্গে উপভোগ করবেন দর্শক।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনের সফরে ইসরায়েলে নরেন্দ্র মোদি

ভালো খেজুর চিনবেন কীভাবে?

সুযোগ থাকলে রিয়ালের যে খেলোয়াড়কে বার্সায় আনতেন পেদ্রি

বিশ্বকাপে না খেলেও সুখবর পেলেন জাকের-সাইফ

যেভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিদায় নিলেন ড. আহসান এইচ মনসুর

রমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতার ব্যবসায়ীদের