ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৪ সকাল

চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিললো চিরকুট

চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিললো চিরকুট

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি বাসা থেকে ওমর ফারুক সুমন নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলিং ফ্যানের ঝোলানোর হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ এসে দড়ি কেটে লাশ নিচে নামায়।


নিহত সুমন আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


পুলিশ জানায়, লাশ উদ্ধারকালে তার কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘আমি সুমন, ওমর ফারুক সুমন। আমার কোনো আশা আকাঙ্ক্ষা নেই। আর আমার কারও প্রতি কোনো অভিযোগও নেই। সবাই ভালো থাকবেন। আমার সব অভিযোগ নিজের প্রতি। তাই আমার ব্যাপারে জানার চেষ্টা না করাটাই ভাল হবে।’

আরও পড়ুন

এর আগে, গত ১ ডিসেম্বর (সোমবার) আরেকটি চিরকুটে লেখেন ‘আশাই জীবন আশাই মরণ, ব্যর্থতা হতাশা-অন্ধকারে নিয়ে যায়।’

পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশটি চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

শুক্রবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

পাবনায় চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির