ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৪ দুপুর

ওমানের জালে ১৩ গোল বাংলাদেশের

ওমানের জালে ১৩ গোল বাংলাদেশের

স্পোর্টস ডেস্কঃ যুব এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী ম্যাচে গোলবন্যার জয় পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ ওমানকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছেন আমিরুল ইসলাম-রাকিবুল হাসানরা।

প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার ম্যাচে হ্যাটট্রিক করেছেন আমিরুল, রাকিবুল। জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ সাজু। অন্য গোলটি ওবায়দুল হাসানের।

 

যুব বিশ্বকাপে স্বপ্নে সময় কাটাচ্ছেন আমিরুল। ভারতে হতে যাওয়া জুনিয়র বিশ্বকাপে তিনটি হ্যাটট্রিক পেয়েছেন তিনি। আজ তো একাই ৫ গোল করেছেন।

১৭ থেকে ২৫ স্থান নির্ধারণীর প্রথম ম্যাচে বাংলাদেশের গোলোৎসবের শুরুটাও করেন আমিরুল।

ভারতের মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে তিন গোল দেয় বাংলাদেশ। তিনটিই করেন আমিরুল। তিনটিই আবার পেনাল্টি থেকে।

আরও পড়ুন

দ্বিতীয় কোয়ার্টার শুরু করেন আরেক হ্যাটট্রিককারী রাকিবুল। এই কোয়ার্টারে জোড়া গোল করেন তিনি।

ওমান ৫-০ ব্যবধানে পিছিয়ে থেকে ম্যাচে ফেরার বিপরীতে তৃতীয় কোয়ার্টারে আরো ৩ গোল হজম করে। গোল তিনটি করেন—আবদুল্লাহ, আমিরুল ও ওবায়দুল।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে আরো পাত্তা পায়না ওমান। কেননা শেষ ১৫ মিনিটে সর্বোচ্চ ৫ গোল হজম করে তারা। এই কোয়ার্টারে হ্যাটট্রিক পূর্ণ করেন রাকিবুল। তার মতো একটি করে গোল করেন আমিরুল, আবদুল্লাহ। আর জোড়া গোল করেন সাজু। বাংলাদেশের হয়ে ৫ গোল করে ম্যাচসেরা হয়েছেন আমিরুল। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি