ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৮ সকাল

প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস সৈকতের

প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস সৈকতের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইতিহাসের পাতায় নাম লেখালেন বাংলাদেশের এলিট আইসিসি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে অ্যাশেজের কোনো ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।  

ব্রিসবেনে আজ শুরু হওয়া অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ার থাকবেন নিতিন মেনন। অন ফিল্ড আম্পায়ার হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পালন করলেও অ্যাশেজে এর আগেও আম্পায়ার হিসেবে কাজ করেছেন। এবারের অ্যাশেজের পার্থ টেস্টে সৈকত ছিলেন টিভি আম্পায়ার। 

সেই ম্যাচে অবশ্য বড় বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। ইংল্যান্ড ব্যাটার জেমি স্মিথকে ঘিরে এক বড় বিতর্ক সৃষ্টি হয়। ব্রেন্ডন ডগেটের বলে স্মিথকে আউট দেন টিভি আম্পায়ার সৈকত। মাঠের আম্পায়ার নিতিন মেনন প্রথমে ‘নট আউট’ দিয়েছিলেন। ডিআরএসে দেখা যায় বল ব্যাট পেরিয়ে যাওয়ার পর স্নিকোমিটারে একটি স্পাইক। সৈকত মনে করেন এই প্রমাণ যথেষ্ট স্পষ্ট, তাই সিদ্ধান্ত বদলে আউট দেন। এ সিদ্ধান্তে গ্যালারিতে থাকা ইংল্যান্ড সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া শোনা যায়।

আরও পড়ুন

তবে সৈকত আইসিসির নিয়ম মেনেই সিদ্ধান্ত দেন। পরিষ্কার প্রমাণ থাকলেই অন-ফিল্ড সিদ্ধান্ত বদলানো যায়। পার্থ টেস্টে দায়িত্ব শেষ করে সৈকত এবার ব্রিসবেনে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারে আরেকটি বড় অর্জন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের মাঝে ‘স্বপ্ন সারথি’ সাইকেল বিতরণ করেছে এমটিবি ফাউন্ডেশন

ফিজিক্যালি-চ্যালেঞ্জড শিক্ষার্থীদের জন্য জবি আইটি সোসাইটির ফ্রি স্কলারশিপ

জনতা ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বগুড়ার করতোয়া নদী বাঁচাতে রাজু ভাস্কর্যে কয়েকজন তরুণের অবস্থান কর্মসূচি

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

স্নাতক পাসে নিয়োগ দেবে এপেক্স, ২৫ বছর হলেই আবেদন