ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫ ০৬:০০ পিএম

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

খুলনায় ট্রেনে কাটা পড়ে তৌহিদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন রেলিগেট-মানিকতলার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তৌহিদ দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা মুন্সিপাড়া এলাকার মিলন মিস্ত্রির ছেলে।

স্থানীয়রা জানান, তৌহিদ সৎ মায়ের সংসারে পরিবার থেকে বিতাড়িত ছিল। পরিবার থেকে বাবা কিংবা অন্য কেউ তার কোনো খোঁজখবর নিত না। সে নিজে মাদকাসক্ত ছিল এবং মাদক বিক্রির রানার হিসেবে কাজ করতো।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার ভোর ৫টার দিকে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

খুলনা রেলওয়ে থানার ওসি ফেরদাউস আলম খান বলেন, আজ সকালে দুর্ঘটনাটি ঘটে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনে ফেরিতে আগুন: উদ্ধার ৩০ মরদেহ, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

৫ থেকে ৭ দিনের মধ্যে গ্যাস সংকট স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

ক্ষত সারাতে ৪৭৮ কোটি ডলার প্রয়োজন, জাতিসংঘকে জানাবে নেপাল

দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে নিতে চায় রাশিয়া-ভারত

অনলাইন জুয়া-প্রতারণায় ৬৩ বিদেশি কারাগারে, নেপথ্যে শক্তিশালী দেশীয় চক্র

বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত প্রথম ফিফা প্রতিযোগিতার ট্রফি উন্মোচন