ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৬ দুপুর

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে দেড় বছর বয়সের ১ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে দেড় বছর বয়সের ১ শিশুর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে আলিফ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১ টায় পৌরসভার পশ্চিম শিববাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। আলিফ ওই এলাকার রেজাউল ইসলামের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আলিফকে পুকুরের পাড়ে বসিয়ে রেখে কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন তার মা। তখন সবার অগোচরে পুকুরে পড়ে যায় শিশুটি। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।

এক সময় পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, জব্দ পৌনে ২ লাখ ইয়াবা

শবে কদর ও ক্ষমা পাওয়ার দোয়া

শনিবার যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

রোজা রেখে চুল কাটা কি জায়েজ?

বগুড়ায় চালু হচ্ছে বিটিভি ও বাংলাদেশ বেতার স্টেশন