ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ০২:২৯ দুপুর

বগুড়ার ধুনটে ইয়াবাসহ গ্রেফতার ৪

বগুড়ার ধুনটে ইয়াবাসহ গ্রেফতার ৪

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ঈশ্বরঘাট গ্রামের দুলাল প্রামানিকের ছেলে স্বপন মিয়া (২৮), বেলকুচি গ্রামের মফিজ শেখের ছেলে কালাম শেখ (৫৮), তারাকান্দি গ্রামের মতিয়ার রহমান ছেলে ইমরুল কাদের সেলিম ও নলডাঙ্গা গ্রামের সোলায়মান আলীর ছেলে উজ্জল মিয়া (৪০)।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাত ৮ টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট (ইসলামপুর) মধ্যপাড়া এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা যায়, আকটকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আরও পড়ুন

দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য বিক্রি করে। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে বগুড়ার ডিবি পুলিশের একটি দল ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট (ইসলামপুর) মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একাধিক মামলা রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ ইয়াবা ট্যাবলেট সহ ৪ জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মরহুম সাংবাদিক রউফ জালাল’র পরিবারের খোঁজ নিলেন রুমন

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা, এসকেভেটর জব্দ

হাদির হত্যাকারীদের ফেরত দেওয়ার প্রসঙ্গে যা বললো ভারত

রংপুরের তারাগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর সাপাহারে রাস্তার পাশে মরা গাছ এখন মরণফাঁদ