ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৭ দুপুর

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে গত ৭২ ঘণ্টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ধারাবাহিক বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৩২ লাখ ১৭ হাজার ৮৩০ টাকা। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তজুড়ে টানা বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ভারতীয় গবাদিপশু, গাঁজা, মদ, জিরা, প্যান্ট পিস, ফলসহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয়। সাম্প্রতিক ৭২ ঘণ্টায় এসব অভিযানে মোট ৩২ লাখ ১৭ হাজার ৮৩০ টাকার পণ্য উদ্ধার করা হয়েছে।

২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি।

আরও পড়ুন

এরই ধারাবাহিকতায় বিজিবি সদস্যরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং চোরাচালান সম্পূর্ণভাবে নির্মূল করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

শুক্রবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

পাবনায় চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির