ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৭ সকাল

‘সৌভাগ্যবান যে আমরা কম দামেই মুশফিককে পেয়ে গেছি’

‘সৌভাগ্যবান যে আমরা কম দামেই মুশফিককে পেয়ে গেছি’, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএল’র নিলামে দেশের সকল তারকা ক্রিকেটাররাই দল পেয়েছেন। তবে শুরুতে অবিক্রিত ছিলেন মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদ। পরে অবশ্য ভিত্তিমূল্যে দুজনকে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স। রাজশাহী কিনেছে মুশফিককে, ১ কোটি টাকা লাগলেও তাকেই দলে টানতেন বলে জানালেন কোচ হান্নান সরকার। 

অবশ্য শুরুতে রাজশাহীর পরিকল্পনায় মুশফিক ছিলেন না বলে জানান প্রধান কোচ, ‘এটা খুব স্বাভাবিক যে নিলামে নিজের মতো করে দল সবসময় মেলানো যায় না। মুশফিক শুরু থেকে আমার পরিকল্পনায় ছিল সেটা বললে মিথ্যা বলা হবে।’ হান্নান বলেন, ‘কিন্তু যখন দেখলাম আমাদের পরিকল্পনা পূরণ করতে পারিনি এবং মুশফিকের মতো খেলোয়াড়কে পাওয়ার সুযোগ রয়েছে, তখন আমি পরের ধাপগুলোতে সেখানে কাজ করার চেষ্টা করেছি।’ 

আরও পড়ুন

তিনি আরও বলেন মুশফিকের জন্য আরো খরচ করতে রাজি ছিলেন, ‘ওই সময়ে আর যারা ছিল তারা মুশফিকের কাছাকাছিও না। সেই জায়গায় আমি ছাড় দিয়েছি। ভাবছিলাম, ছোটদের (তরুণদের) থেকে যদি পাই পেলাম, আর না পেলে মুশফিকের জন্য অপেক্ষা করব।’ শেষ দিকে মুশফিককে পেতে নিলামে হাড্ডাহাড্ডি লড়াই করতে তৈরি ছিলেন হান্নান, ‘সবারই অনেক টাকা বেঁচে গিয়েছিল। আমারও যা ছিল তা খরচ করতে আর বাধা ছিল না। ওভাবেই হিসাব করে আমি মুশফিকের জন্য টাকা রেখেছিলাম এবং তখন মুশফিকের জন্য ১ কোটি পর্যন্ত যেতেও প্রস্তুত ছিলাম। সৌভাগ্যবান যে আমরা কম দামেই মুশফিককে পেয়ে গেছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের প্রায় দেড়শ সেনা আহত

ভুটানকে পানগাঁও নৌবন্দর ব্যবহারের প্রস্তাব বাংলাদেশের

যুক্তরাষ্ট্র–দক্ষিণ কোরিয়াকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি দিল কিম জং উনের বোন

হরমুজ দিয়ে জাহাজ নেওয়ার দাবি করে পোস্ট ডিলিট করলেন মার্কিন মন্ত্রী

ঘরোয়া ক্রিকেটের অচলাবস্থা নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর দ্বারস্থ মিঠুন

মাদারীপুরে ৪০ বাড়িতে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ