ভিডিও মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৪ দুপুর

সারাদেশে বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা করতে রুল

সারাদেশে বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা করতে রুল, ছবি: সংগৃহীত।

রাজধানী ঢাকাসহ সারাদেশের সব সিটি কর্পোরেশনে বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।

আরও পড়ুন

এর আগে বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন রাজধানীর আজিমপুরের বাসিন্দা ইমতিয়াজ উদ্দিন। রিটে বাড়ি নির্ধারণে নীতিমালা তৈরির পাশাপাশি বাড়ি ভাড়া সংক্রান্ত ১৯৯১ সালে প্রণীত আইন দ্রুত কার্যকরের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া এক মাসের অগ্রিম ভাড়া জামানত হিসেবে জমা নিয়ে বাড়ি দেওয়ার নির্দেশনা চাওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবস আজ

বিজয়ের বর্ণিল সাজে রাজধানী

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলায় গ্রেফতার ২

নাটোরে মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক আটক

সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি ম্যাগজিনসহ ৪টি বিদেশি পিস্তল জব্দ