ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫৮ সকাল

নতুন যে বার্তা দিলেন তারেক রহমান

নতুন যে বার্তা দিলেন তারেক রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক স্ট্যাটাসে নতুন বার্তা দিয়েছেন।  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সহযোগিতা ও শুভকামনা জানানো সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুটানকে পানগাঁও নৌবন্দর ব্যবহারের প্রস্তাব বাংলাদেশের

যুক্তরাষ্ট্র–দক্ষিণ কোরিয়াকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি দিল কিম জং উনের বোন

হরমুজ দিয়ে জাহাজ নেওয়ার দাবি করে পোস্ট ডিলিট করলেন মার্কিন মন্ত্রী

ঘরোয়া ক্রিকেটের অচলাবস্থা নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর দ্বারস্থ মিঠুন

মাদারীপুরে ৪০ বাড়িতে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ

ইসরায়েলের তেল ও গ্যাস স্থাপনায় ইরানের হামলা