ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৬ এএম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ছবি: সংগৃহীত, দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরিতে বেড়েছে এক হাজার ৫৭৫ টাকা। এর ফলে এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেটের) স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ১২ হাজার ১৪৫ টাকায়। আজ মঙ্গলবার থেকে সারা দেশে স্বর্ণের নতুন এই দর কার্যকর হবে।

গতকাল সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ দাম বাড়ার তথ্য জানায়, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

আরও পড়ুন

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি

পশ্চিমবঙ্গে ট্রেন-স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করলো চীন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

কলাপাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১