ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৯ দুপুর

রংপুরের ব্রাকসু নির্বাচনের তফসিল স্থগিত

রংপুরের ব্রাকসু নির্বাচনের তফসিল স্থগিত

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শিক্ষার্থীদের ভোটার তালিকায় অসংগতি থাকার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় কমিশন। আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ড. মোহ্সীন আহসান তফসিল স্থগিতের ঘোষণা দেন।

কমিশনার ড. মোহ্সীন আহসান বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্রাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ আয়োজনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরুর কথা থাকলেও হলভিত্তিক শিক্ষার্থীদের তালিকা পাওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা দেওয়ায় তা এক কার্যদিবস পিছিয়ে ৩০ নভেম্বর থেকে শুরু হয়ে ১ ডিসেম্বর সোমবার পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলছে।

তফসিল কার্যকর করতে হলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে হলভিত্তিক সঠিক, হালনাগাদ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা পাওয়া অত্যাবশ্যক। এসব তথ্যে নির্বাচন কমিশনের নিজস্ব সিদ্ধান্তের কোনো সুযোগ নেই। হলভিত্তিক ভোটার তালিকার সব অসংগতি দূর না হওয়া পর্যন্ত মনোনয়নপত্র বিতরণসহ তফসিলের অন্যান্য কার্যক্রম স্থগিত থাকবে।

আরও পড়ুন

এ বিষয়ে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, নির্বাচন কমিশন স্বাধীন। প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য আমরা দৃঢ প্রতিজ্ঞ। নির্ভুল ভোটার তালিকা নির্বাচন কমিশনকে দেওয়ার জন্য সব দপ্তরকে অনুরোধ করছি। নির্বাচন কমিশন নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে ৭ বিঘা জমির তরমুজ গাছ উপড়ে ফেলার অভিযোগ

বগুড়ার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে বলেই ১৭ বছর বঞ্চিত হতে হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বগুড়ার সারিয়াকান্দিতে ইউটিউব দেখে সরিষার আবাদ, সাড়া ফেলেছে এলাকায়

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১