ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৫ ০৭:৩৪ পিএম

জামায়াত নেতা তাহের

খালেদা জিয়া কোনো দলের নেত্রী নয়, উনি সমগ্র মানুষের নেত্রী

খালেদা জিয়া কোনো দলের নেত্রী নয়, উনি সমগ্র মানুষের নেত্রী

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও আপসহীন নেত্রী। আজকে উনি (খালেদা জিয়া) কোনো দলের নেত্রী নন। উনি সমগ্র মানুষের নেত্রী।

সোমবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে হার্টের চিকিৎসা শেষে বাসায় ফেরার সময় প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জামায়াত নেতা তাহের বলেন, আমি আজকে অত্যন্ত বেদনার সঙ্গে, উৎকণ্ঠার সঙ্গে, আবেগের সঙ্গে বাংলাদেশের সব মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।

আরও পড়ুন

এসময় তিনি দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তাহের বলেন, জাতীয় রাজনীতি এবং আগামী নির্বাচনের ব্যাপারে দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতর আরও অনেক বেশি বোঝাপড়া প্রয়োজন। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতর আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগমের কারণেই সংসারটা টিকে আছে: স্ত্রীর প্রশংসায় আসিফ

এই সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

লোহাগাড়ায় টিআর পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ৫

বগুড়ার সান্তাহারে মোবাইল ফোনে অশ্লীল ছবি ও আপত্তিকর বার্তা, যুবক গ্রেফতার

২০২৬ বিশ্বকাপে রেফারির পারিশ্রমিক কত?

চাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, পা হারানোর শঙ্কা