ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৫, ০১:২৭ দুপুর

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

রামপালে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

বাংলাদেশের বিদ্যুৎ খাতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (MSTPP)। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (BIFPCL) পরিচালিত এ প্ল্যান্ট নভেম্বর ২০২৫ মাসে উৎপাদন করেছে ৭০০ মিলিয়ন ইউনিট (MUs) বিদ্যুৎ—যা দেশের ইতিহাসে যেকোনো বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ মাসিক উৎপাদন।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিআইএফপিসিএলের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুন

তিনি জানান, মাসব্যাপী দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১১.৫ শতাংশ অবদান রেখে ধারাবাহিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এটা প্ল্যান্টের উচ্চ শিল্প ক্ষমতা, দক্ষ কয়লা ও সম্পদ ব্যবস্থাপনা এবং আর্থিক কর্ম পরিকল্পনার ফল। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় অনেক ফিলিং স্টেশন বন্ধ সরকার নির্ধারিত ২ লিটার তেল পাচ্ছে না ক্রেতা

বগুড়ায় ডিবি’র অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, ১ লাখ ৭৭ হাজার টাকা উদ্ধার

বগুড়ার সান্তাহারে আন্তঃনগর ট্রেন থেকে গাঁজাসহ চার নারী গ্রেফতার

উত্তরাঞ্চলের বিভিন্নস্থানে নারী দিবস পালন

বগুড়ার শাজাহানপুরে বাস খাদে পড়ে ১০ যাত্রী আহত

বগুড়ার সান্তাহার ইউনিয়নে ১৫০৫ জনের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ