ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫ ০৩:৪৪ পিএম

১৯৪৯ সালের পর চীনে সবচেয়ে বড় স্বর্ণ খনির সন্ধান 

১৯৪৯ সালের পর চীনে সবচেয়ে বড় স্বর্ণ খনির সন্ধান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৪৯ সালের পর প্রথমবারের মতো সবচেয়ে বড় একক স্বর্ণ ভান্ডারের সন্ধান পেয়েছে চীন। শুক্রবার দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের দাদোংগো স্বর্ণ খনিতে স্বর্ণের মজুত রয়েছে এক হাজার ৪৪৪ দশমিক ৪৯ টন। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, খনিটির অর্থনৈতিক সম্ভাব্যতা মূল্যায়নও সম্পন্ন হয়েছে, যা উন্নয়ন কাজ শুরুর পথ প্রশস্ত করেছে। দাদোংগো খনিকে একটি অতিবৃহৎ ও উন্মুক্ত খনি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭২০ মিটার উচ্চতার ওপরে থাকা এলাকাজুড়ে প্রায় ২.৫৮৬ বিলিয়ন টন আকরিক রয়েছে। প্রতি টন আকরিক থেকে গড়ে পাওয়া যাবে ০.৫৬ গ্রাম স্বর্ণ।

প্রতিবেদন অনুযায়ী, মাত্র ১৫ মাসের অনুসন্ধানের মধ্যেই এই বিশাল স্বর্ণ ভান্ডার চিহ্নিত করা সম্ভব হয়েছে। এই দ্রুত অনুসন্ধান পদ্ধতি ভবিষ্যতে স্বল্পমেয়াদি ও উচ্চমানের খনিজ জরিপের নতুন মডেল হিসেবে বিবেচিত হয়ে উঠতে পারে। সূত্র : আনাদোলু

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দেওয়া যাবে না: মীর শাহে আলম

১

ক্রিকেটের ২২ গজ ছেড়ে এবার রাজনীতির মাঠে যুজবেন্দ্র চাহাল, বিজেপিতে যোগদান

২

বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩

৩

খুলনায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

৪

আফগানদের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে সেমিতে বাংলাদেশ

৫

নীলফামারীর সৈয়দপুরে কমলা বাগানে সফলতা প্রধান শিক্ষক (অব.) আশরাফ আলীর

৬