ভিডিও বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ০৯:১৭ সকাল

বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন

বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন, ছবি: দৈনিক করতোয়া ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের গাড়িদহে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের গেটে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভবনটির সামনের গেটের সাইনবোর্ডে সামান্য কালো দাগ হলেও কোন হাতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গাড়িদহ বাসষ্ট্যান্ডে এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ ব্যাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত শাখা অফিস ভবনের গেটের ওপরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। কয়েক সেকেন্ডের মধ্যে পেট্রোল পুড়ে গেলে আগুন নিভে যায়। ধারনা করা হচ্ছে যারা আগুন দিয়েছে তারাই ভিডিও করে সেটি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে আতঙ্ক ছাড়ানোর জন্য। পাশের ভবনের সিসি ক্যামেরায় দেখা যায় দুই দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে আগুন ধরিয়ে দিচ্ছে কিন্তু ঘন কুয়াশার কারণে তাদের চেহারা অস্পষ্ট হওয়ায় চেনা যায়নি।

গ্রামীণ ব্যাংকের শাখা ম্যানেজার রবিউল ইসলাম বলেন, প্রতিদিনের মতো ব্যাংকের সকল কার্যক্রম শেষ করে রাতে শাখা কার্যালয়ের ওপর তলায় অবস্থান করছিলাম। সকাল ৭টার দিকে ব্যাংকের গেট খুলে দেখতে পাই পাশের গাছ পেড়ানো ও গেটের ওপরে সাইনবোর্ডের একপাশে কালি, তখন বুঝতে পারি কেউ আগুন দিয়েছিল। এর কিছুক্ষণ পর সকাল ৮টার দিকে শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন ও অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীণ এসে জানান, রাতের দুর্বৃত্তরা আমাদের অফিস ভবনের গেটের ওপরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছিল। তিনি আরো বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের মতামতের ভিত্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, ধারণা করা হচ্ছে আতঙ্ক ছাড়াতে এই ধরণের নাশকতা করা হচ্ছে। তারা আগুন দিয়ে নিজেরাই ভিডিও করে ফেসবুকে ছাড়ছে, পুলিশি টহল জোরদার করা হয়েছে। কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

সুপার এইটের লড়াইয়ে দুপুরে মুখোমুখি হচ্ছে দুই অপরাজিত দল 

ববিতার হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী 

শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা, আজ দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আবরার ফাহাদের ভাইয়ের অভিযোগের জবাব দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী