ভিডিও শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৫, ০৯:০১ রাত

হাদির নির্বাচনী প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ

হাদির নির্বাচনী প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ। ছবি -সংগৃহীত

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণায় গিয়ে বিরূপ পরিস্থিতির মুখে পড়েছেন। রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে প্রচারণাকালে তার সঙ্গে থাকা লোকদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে হাদিকে বলতে শোনা যায়, ‘ভাই, ময়লা পানি যে মারছেন আরও মারতে পারেন, সমস্যা নেই মারেন। তিনবার মারছে ময়লা পানি। ময়লা পানি মেরে যদি আপনাদের শান্তি হয়, তাহলে মারেন।’

বিষয়টি নিশ্চিত করে হাদি বলেন, ‘আমার সঙ্গে আসা সাংবাদিকদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে। যেহেতু সাংবাদিকরা আমার নির্বাচনী প্রচারণা কভার করতে এসেছিলেন, তাদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা মানে আমার গায়েই মারা। তিন তিনবার মারা হয়েছে, তার মানে এটা ইচ্ছাকৃত। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।’

আরও পড়ুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরীফ ওসমান হাদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিথিলার এখন সবচেয়ে বড় ভয় হিলের জুতা

মুক্তিযোদ্ধারাই বাংলাদেশের প্রকৃত নায়ক: তানজিম সাকিব

কন্যা সন্তানের বাবা হয়েছেন অপূর্ব

নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই: প্রেস সচিব

ভুট্টা খেতে মিলল যুবকের গলাকাটা লাশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু, সর্বনিম্ন মূল্য ১০০ রুপি