ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৫ ০৩:১১ পিএম

পেরুতে বাস খাদে পড়ে নিহত ৩৭

পেরুতে বাস খাদে পড়ে নিহত ৩৭, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পেরুতে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন। বুধবার একটি পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর দ্বিতল বাসটি ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। বুধবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলে প্যান-আমেরিকান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটিতে ৬০ জনের বেশি যাত্রী ছিল। বাসটি সড়কে বাঁক নেয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এরপর রাস্তা থেকে ছিটকে পড়ে ওকোনা নদীর তীরে পড়ে যায়। দমকলকর্মীদের বরাত দিয়ে আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্য প্রধান ওয়ালথার ওপোর্তো স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনাস্থলেই ৩৬ জন নিহত হন, আর হাসপাতালে নেয়ার পর মারা যান আরেকজন। সরকারি প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং পিকআপ ট্রাকের চালককে আটক করা হয়েছে।

আরও পড়ুন

পেরুতে প্রায়ই বাস দুর্ঘটনা ঘটে, বিশেষ করে রাতে ও পাহাড়ি মহাসড়কে। খারাপ রাস্তা, অতিরিক্ত গতি এবং নিরাপত্তা সংকেতের অভাবের কারণেই বেশিরভাগ দুর্ঘটনা হয়। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে পেরুতে তিন হাজার তিনশ’ জনের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন।  খবর : বিবিসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোঃ মাহবুব আলম জনতা ব্যাংক পিএলসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক

১

এসওএস ইয়ুথ ভিলেজ ঢাকায় ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের সহায়তায় সৌরবিদ্যুৎ চালু

২

রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ

৩

বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

৪

কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান ব্যাংকে ১,০০০ কোটি টাকার ঋণ কর্মসূচি উদ্বোধন

৫

আওয়ামী লীগের সমর্থকদের দেশের পক্ষে থাকা উচিত : আবিদুর রহমান সোহেল

৬