ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫, ০৪:৫১ দুপুর

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ১২ হাজার টাকা জারিমানা আদায়

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ১২ হাজার টাকা জারিমানা আদায়। প্রতীকী ছবি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ও সড়ক পরিবহন আইনে ৪ জনের কাছে থেকে ১২ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার পুটিমারা ইউনিয়নের দলারদরগা বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. মুনতাসির মাহফুজ ওই আদালত পরিচালনা করেন।

আদালত কনফেকশনারী ব্যবসায়ী মিজানুর রহমানের কাছে থেকে ১০ হাজার টাকা হোটেল ব্যবসায়ী মাসুদের কাছে থেকে ১ হাজার টাকা, মুদি দোকানী নুর আলমের কাছে থেকে ৫শ’ টাকা এবং শালখুরিয়া ইউনিয়ন এলাকায় সড়ক পরিবহন আইনে একজনের কাছে থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আরও পড়ুন

আদালতের প্রসিকিউটর উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোকছেদুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত