ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫, ০১:১০ দুপুর

ছেলেকে ‘ইংরেজ ভদ্রলোক’ বানাতে কোটি টাকায় শিক্ষক নিয়োগ!

সংগৃহিত,ছেলেকে ‘ইংরেজ ভদ্রলোক’ বানাতে কোটি টাকায় শিক্ষক নিয়োগ!

আন্তর্জাতিক ডেস্ক : ছেলেকে ‘ইংরেজ ভদ্রলোক’ বানাতে কোটি টাকায় শিক্ষক নিয়োগ দিয়েছেন উত্তর লন্ডনের এক ধনী দম্পতি। শিশুটিকে ব্রিটিশ ভদ্রতা, আচার-আচরণ ও অভিজাত জীবনধারা শেখানোর জন্য ওই শিক্ষক পাবেন বছরে ১ লাখ ৮০ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় তিন কোটি টাকা।

টিউটরস ইন্টারন্যাশনাল নামে সংস্থার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অ্যাডাম ক্যালার জানান, প্রথমে তিনি ভেবেছিলেন অনুরোধটি রসিকতা; পরে বুঝলেন, অভিভাবকেরা সত্যিই সিরিয়াস। তাদের যুক্তি, আগের সন্তানকে দেরিতে গড়ে তোলায় ‘সাংস্কৃতিক পক্ষপাত’ তৈরি হয়ে গেছে।

ক্যালার বলেন, এটি একধরনের ‘অস্মোসিস’। শিশুটি শিক্ষকের কাছ থেকে আচরণ, উচ্চারণ ও ভদ্রতা শিখবে, কোনো বই বা পাঠ নয়।

চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষককে হতে হবে মার্জিত, ব্রিটিশ সংস্কৃতির অনুরাগী, ঘোড়দৌড় ও অপেরায় আগ্রহী। তিন বছর বয়সের মধ্যেই শিশুটিকে ঘোড়া চালানো, বাদ্যযন্ত্র বাজানো ও ‘ভদ্রভাবে নিজেকে উপস্থাপন’ শেখাতে হবে।

বিতর্ক ও সমালোচনা

আরও পড়ুন

সমালোচকেরা এ ধারণাকে বলেছেন অবাস্তব ও অতিরঞ্জিত। ক্যামব্রিজ স্নাতক পিটার কুই মন্তব্য করেছেন, ‘সংস্কৃতি তৈরি করা যায় না, সেটা বাঁচার মাধ্যমে শেখা যায়।’

তবে ক্যালারের মতে, একটি ইংরেজ উচ্চারণ বা আচরণ মানে অনেক সময় মানুষ আপনাকে শিক্ষিত ও মার্জিত বলে ধরে নেয়, যদিও বাস্তবে তা নাও হতে পারে।

এটাই নাকি ব্রিটিশ ‘সফট পাওয়ার’-এর আসল রূপ। সাম্রাজ্য নয়, বরং স্বরভঙ্গিই এখন প্রভাব বিস্তারের হাতিয়ার।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি

বিশ্বকাপে অংশ নিবে না ইরান: ক্রীড়ামন্ত্রী

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা