ভিডিও বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫, ০৩:৩৩ দুপুর

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৩১ বন্দির মৃত্যু

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৩১ বন্দির মৃত্যু, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক:  ইকুয়েডরের এক কারাগারে রোববার (৯ নভেম্বর) সহিংস দাঙ্গায় অন্তত ৩১ জন বন্দির মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উপকূলীয় শহর মাচালার ওই কারাগারে একইদিনে ভিন্ন দুই ঘটনায় ওই প্রাণহানি ঘটে। 

কর্তৃপক্ষের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, ২৭ জন বন্দি শ্বাসরোধে এবং ফাঁসিতে ঝুলে মারা গেছে। অবশ্য, তাদের মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনও তথ্য বিবৃতিতে দেওয়া হয়নি। ওই কারাগারে একইদিন ভিন্ন এক ঘটনায় চার বন্দির মৃত্যু হয়। জানা যায়, সর্বোচ্চ প্রহরা সম্বলিত অবকাঠামোতে বন্দিদের স্থানান্তর করার উদ্যোগ থেকে মারামারি বেঁধে যায়। ট্যাকটিক্যাল পুলিশের হস্তক্ষেপে ওই দাঙ্গা দমন করা হয়।

আরও পড়ুন

বিগত কয়েক বছরে ইকুয়েডরের কারাগারগুলোতে ভয়াবহ দাঙ্গা দেখা দিয়েছে। এসব ঘটনায় শত শত বন্দি প্রাণ হারিয়েছে। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার প্রশাসন এই সহিংসতার জন্য প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর আধিপত্য ও নিয়ন্ত্রণের লড়াইকে দায়ী করছে। গত সেপ্টেম্বরে ওই একই কারাগারে ভিন্ন গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ফলে ১৪ জন নিহত ও ১৪ জন আহত হয়। কয়েকদিন পর, কলম্বিয়া সীমান্তের কাছাকাছি উত্তরাঞ্চলীয় শহর এসমেরালদাসের এক কারাগারে মারামারিতে আরও ১৭ জন প্রাণ হারায়। খবর : রয়টার্স 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শজিমেক হাসপাতালে বিভিন্ন কার্যক্রম ও স্থাপনার  উদ্বোধন 

তফসিলকে স্বাগত জানিয়েছে জামায়াত

তফসিলের মাধ্যমে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: মির্জা ফখরুল

রংপুরে তাবলিগ জামাতের বিভাগীয় ইজতেমা শুরু : দুই মুসল্লির মৃত্যু

বগুড়ার ধুনটে আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

নাটোরের বাগাতিপাড়ায় কবর থেকে উদ্ধার হলো যুবকের হারানো মোবাইল ফোন