ভিডিও শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫, ১১:০৫ রাত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে দিন দিন বাড়ছে হলুদ চাষ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে দিন দিন বাড়ছে হলুদ চাষ। ছবি : দৈনিক করতোয়া

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দিন দিন হলুদের চাষ বাড়ছে। চাহিদা ও দাম ভালো পাওয়ায় হলুদ চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকেরা। গত বছরের চেয়ে এ বছর উপজেলায় হলুদের চাষাবাদ ৫ হেক্টর বৃদ্ধি পেয়েছে।

হরিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর এ উপজেলায় ২৫ হেক্টর হমিতে হলুদের চাষাবাদ হয়েছিল। এ বছর তা বৃদ্ধি পেয়ে আবাদ হয়েছে ৩০ হেক্টর জমিতে। উপজেলার হলুদ চাষি কৃষক সাগর বলেন, একসময় হলুদের চাহিদা ও দাম কম ছিল তাই হলুদ চাষ করতাম না।

তবে বাজারে এখন এর ভালো চাহিদা রয়েছে, পাশাপাশি দামও বাড়ছে। এবার ৪০ শতক জমিতে হলুদের চাষ করেছি। এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১৪ হাজার টাকা। আশা করি ভালো ফলন পাব। মুদি দোকানি জুয়েল বলেন, বর্তমান বাজারে শুকনা হলুদের সুটি ২শ’ টাকা কেজি এবং হলুদের গুঁড়া ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

হরিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুবেল হুসেন বলেন, আবাদি, অনাবাদি এবং পতিত জমিসহ উপজেলায় এবার ৩০ হেক্টর জমিতে হলুদ চাষ হয়েছে। বেলে দোআঁশ ও ছায়াযুক্ত জমিতে হলুদের চাষ ভালো হয়। হলুদের জাতভেদে প্রতি হেক্টর জমিতে ফলন হতে পারে ২০ টন। বর্তমান বাজারে হলুদের দাম ও চাহিদা বাড়ায় উপজেলায় হলুদের চাষাবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে গাছ থেকে কাঠুরিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে যথাযথ জবাব পাবেন: শফিকুর

আ.লীগের ‘সন্ত্রাসী নেটওয়ার্কের’ বিরুদ্ধে কঠোর অভিযানের আহ্বান এনসিপির

বগুড়ার সোনাতলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঢাবির সাবেক শিক্ষার্থী ও স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন ঢাবি উপাচার্য

জয়পুুরহাটের ধরঞ্জী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ