ভিডিও মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫, ১০:১৯ রাত

নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে শিশুকন্যার মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে শিশুকন্যার মৃত্যু। প্রতীকী ছবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে বিশ মাস বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। আজ রোববার (৯ নভেম্বর) বেলা সোয়া ১১ টায় উপজেলার এক নম্বর কামারপুকুর ইউনিয়নের সরকারপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।

খোঁজ নিয়ে জানা যায়, উল্লিখিত এলাকার মো. আনারুল ইসলাম সুমন ও মোছা. আমেনা আক্তার দম্পতির শিশু কন্যা আরিশা আক্তার। ঘটনার দিন সে বসত বাড়ির পেছনে খেলাধুলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে বাড়ির সবার অজান্তে পাশের একটি পুকুরে পড়ে যায়।

পরিবারের লোকজন তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু আরিশা আক্তারকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরবর্তীতে তাকে পুকুরের পানি থেকে দ্রুত উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের  সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবস আজ

বিজয়ের বর্ণিল সাজে রাজধানী

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলায় গ্রেফতার ২

নাটোরে মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক আটক

সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি ম্যাগজিনসহ ৪টি বিদেশি পিস্তল জব্দ