ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫, ০৪:০৬ দুপুর

জমিজমা নিয়ে বিরোধ বগুড়ার গাবতলীতে একজনকে কুপিয়ে হত্যা

জমিজমা নিয়ে বিরোধ বগুড়ার গাবতলীতে একজনকে কুপিয়ে হত্যা। প্রতীকী ছবি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে ভুট্রু ইসলাম (৫০) নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বাধীন (১৮) নামে এক যুবক গুরুতর আহত করা হয়েছে। আজ রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কৃত্তনিয়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ভুট্রু ইসলাম ওই গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। আহত স্বাধীন একই এলাকার আবু সাইদ এর ছেলে

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুট্রু ও তার পরিবার একটি  জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছে। কিন্তু ওই জমি স্বাধীন ও তার পরিবারের সদস্যরা তাদের বলে দাবি করে আসছিল। এ নিয়ে উভয় পরিবারের মাঝে বিরোধ বাঁধে। তারই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা ৬টার দিকে দুই পরিবারের লোকজনের মাঝে বাকবিতন্ডা শুরু হয়। এতে এক পর্যায়ে দুৎপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ভুট্রু গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে নিকটস্থ সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেইসাথে  স্বাধীন(১৮) নামে প্রতিপক্ষের এক যুবকও গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতারে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

গাবতলী থানার ওসি মো: সেরাজুল হক বলেন, দুর্গাহাটা ইউনিয়নের কৃত্তনিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ভুট্টো নামে একজন নিহত হয়েছে। এ ছাড়া স্বাধীন নামে আপর পক্ষের আরও একজন আহত হয়েছে।  সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, গাবতলীর দুর্গাহাটার কৃত্তনিয়া গ্রামে ধারালো অস্ত্রের কোপে  ভুট্টো নামে একব্যক্তি গুরুতর আহত হলে কাছেই  সারিয়াকান্দি উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জমি-জমা নিয়ে বিরোধের সূত্র ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ হত্যার ঘটনায় গাবতলী থানায় মামলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদ বলতে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

জেরুজালেম—তেল আবিবে ইরানের ভয়াবহ হামলা

প্রাইমারিতে লটারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা যুক্তিসঙ্গত নয় : শিক্ষামন্ত্রী

কুড়িগ্রামের রাজারহাটে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসল নিয়ে শঙ্কায় কৃষক

সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঘোষণা হতে পারে ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় একাধিক নেতা