ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৫, ১২:৩৭ দুপুর

ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে আরেক টাইফুন

সংগৃহিত,ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে আরেক টাইফুন

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী টাইফুন কালমায়েগির তাণ্ডবের রেশ কাটতে না কাটতেই আরেক টাইফুন ধেয়ে যাচ্ছে ফিলিপাইনের দিকে। গত সপ্তাহে কালমায়েগির আঘাতে দেশটিতে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন। এছাড়া বিভিন্ন জায়গায় ঘরবাড়ি, রাস্তাঘাট ও গাছপালা ভেঙে পড়ে। এরমধ্যেই ‘ফুং-অং’ নামে আরেকটি টাইফুন উপকূলের দিকে আসছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কালমায়েগি আঘাত হানার পর উদ্ধার অভিযান শুরু হয়েছিল সেটি আজ শনিবার (৮ নভেম্বর) থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধার অভিযানের বদলে এখন হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার কাজ করা হচ্ছে।

উপকূলে আঘাত হানার আগে ‘ফুং-অং’ সুপার টাইফুনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিপাইনের এক আবহাওয়াবিদ জানিয়েছেন, নতুন টাইফুনটি আকারে এত বড় যে এটি পুরো ফিলিপাইনকে ঢেকে ফেলতে পারে।

উপকূল ও নিম্নাঞ্চলের মানুষকে নিরাপদে সরে যেতে এখন থেকেই আহ্বান জানানো হচ্ছে। তাদের জন্য জরুরি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

কালমায়েগির আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিবু প্রদেশ। শক্তিশালী এ ঝড়ের আঘাতে যারা মারা গেছেন তাদের মরদেহ সারি সারি কফিনে রাখা ছিল। শেষ বিদায় জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তাদের শোকার্ত পরিবারের সদস্যরা।

আরও পড়ুন

ফিলিপাইনে এখনো প্রায় ১০০ মানুষ নিখোঁজ আছেন। ঝড় আঘাত হানার পর কয়েকদিন পেরিয়ে গেলেও তারা এখনো ফিরে আসেনি।

এছাড়া ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। তারা হয় সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। নয়ত অন্য আত্মীয়দের বাড়িতে উঠেছেন।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি

বিশ্বকাপে অংশ নিবে না ইরান: ক্রীড়ামন্ত্রী

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা